জবিতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের নতুন পরিচালক ড. প্রতিভা রাণী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকার।

নতুন দায়িত্ব পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারের প্রজ্ঞা, অভিজ্ঞতা, নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বে আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষা ও গবেষণার কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

নতুন দায়িত্বে তাঁর পথচলা সাফল্য ও সম্মানে পূর্ণ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করা হয়েছে।

অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *