যশোরে ইজিবাইকচালককে ছুরিকাঘাতের অভিযোগ

যশোর শহরের বারান্দীপাড়ায় এক ইজিবাইকচালককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

আহত ব্যক্তি বারান্দীপাড়া এলাকার জাইনের ছেলে আকিব। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে বারান্দীপাড়া মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, আকিব ইজিবাইক চালিয়ে নিজের বাড়িতে ফেরার পথে একই এলাকার মোহনের ছেলে তাসিন (১৯) তাকে থামান। পরে কথাকাটাকাটির একপর্যায়ে তাসিন তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন আকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *