চাঁদার দাবিতে রাজধানীতে ঠিকাদারকে হাতুড়ি পেটা

রাজধানীর পুরানা পল্টন এলাকায় চাঁদার দাবিতে এক ঠিকাদারকে হাতুড়ির আঘাতে দিয়ে পিটিয়এ আহতের ঘটনা ঘটেছে। আহত ঠিকাদারের নাম কামাল হোসেন (৪৫)। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।  আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালে আহত কামাল হোসেনের ভাই মনিরুল ইসলাম বলেন, তার ভাই একজন ঠিকাদার। তাদের বাসা শনিআখড়া জিয়া স্মরণি এলাকায়। তারা বিভিন্ন জায়গায় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন। বেশ কয়েকদিন ধরে তারা পুরানা পল্টনে একটি ৬তলা ভবনের কাজ করছেন। যার মালিক মাহমুদুর রহমান।

মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘গত একমাস ধরে স্থানীয় কিছু যুবক ভবনে এসে হুমকি দিয়ে বলে তাদের কাজের ভাগ দিতে হবে। কেউ বলে তার কাছ থেকে রড সিমেন্ট নিতে হবে, কেউ বলে ইট-বালু নিতে হবে। আমরা তা অস্বীকার করি। আজ বিকালে ১০ থেকে ১২ জন যুবক ভবনে এসে কামালকে হাতুড়ি দিয়ে মাথায়, মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় মরধর করে এবং শ্রমিকদের পাওনা ৮৫ হাজার টাকা নিয়ে চলে যায়। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।বিষয়টি পল্টন থানায় অবহিত করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, পল্টন থেকে এক ঠিকাদার আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *