রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকের সময় ধস্তাধস্তিতে আজিজুল হক আরজু সামান্য আহত হন। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, আজিজুল হক আরজু ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন।