ডিঙ্গামানিকে রাম ঠাকুর আশ্রমের ৩০০ বছরের পুরোনো মন্দির ভাঙা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গ্রামের ঐতিহ্যবাহী রাম ঠাকুর আশ্রমের প্রায় তিন শতকের পুরোনো দোচালা মন্দিরসহ ঐতিহাসিক ভবন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে

স্থানীয় ঐতিহ্য ও প্রচলিত তথ্য অনুযায়ী, ভবনটি শ্রীশ্রী রাম ঠাকুরের স্মৃতিবিজড়িত ছিল। কথিত আছে, সেখানে লক্ষ্মী-নারায়ণের বিগ্রহ পূজা হতো এবং জীবনের শুরুর দিকে রাম ঠাকুর এই ঘরেই ধ্যান করতেন।

১৯৪৩ সালে রাম ঠাকুরের সম্মতিতে তাঁর জন্মস্থানের পূর্বদিকে আশ্রমের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ভক্তদের উদ্যোগে আশ্রমে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়।

সম্প্রতি আশ্রমের ঐতিহাসিক পুরোনো ভবনটি কর্তৃপক্ষের উদ্যোগে ভেঙে ফেলার খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও ঐতিহ্যপ্রেমীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, রাম ঠাকুরের স্মৃতিবিজড়িত এমন একটি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের পরিবর্তে কেন ভেঙে ফেলা হলো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *