জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুন্দরভাবে হবে: সিইসি

ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচন সুন্দরভাবে হবে— এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

লাইভইভেন্ট

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচি শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সিইসি বলেছেন, নির্বাচন কমিশনের মতো পুলিশও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচনে পুলিশ বাহিনীকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি।

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। আইন অনুযায়ী যারা যোগ্য বিবেচিত হবেন, তারাই পাবেন প্রার্থিতা।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *