নওগাঁয় সড়কে ঝরল স্কুলশিক্ষার্থীর প্রাণ

নওগাঁর মান্দায় সড়ক দুরঘনায় সিয়াম (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সিয়াম উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিয়াম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ের কাছাকাছি সড়কে পৌঁছালে একটি দ্রুতগতির ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে সিয়াম ছিটকে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর ভটভটিটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *