মণিরামপুরে জামায়াত নেতা ও ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

প্রতিনিধি: স্বরূপ বিশ্বাস যশোর

মণিরামপুরে জামায়াত নেতা ও ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

যশোর জেলা পূর্বের সাবেক শিবির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা কর্মপরিষদ সদস্য আ.স.ম. ওবায়দুল্লাহ এবং কলেজ ছাত্রদল নেতা সিফাত আল সাফিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। পৃথক এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জামায়াত নেতা ওবায়দুল্লাহ জানান, শুক্রবার রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে মণিরামপুরের কাঁচাবাজার এলাকায় পৌঁছালে ইজাজুলসহ অজ্ঞাত চার-পাঁচজন তার গতিরোধ করে রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে তারা চলে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওবায়দুল্লাহ উপজেলার পাড়িয়ালী গ্রামের বাছির আহম্মেদের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি যাওয়ার পথে কাঠালতলা-হালসা রোডে পৌঁছালে ছাত্রদল নেতা সিফাত আল সাফিনকে মারপিট করে আহত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে।

এ বিষয়ে মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, দুটি ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *