যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের মূল্য ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির বিশেষ টহলদল, ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল অংশ নেয়।
বিজিবি জানায়, অভিযানে ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল এসকাফ সিরাপ, ৪০ বোতল কীটনাশক, ১২৯টি শাড়ি, ৫টি কম্বল, সাড়ে ৩ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুচকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিসমিস ও ৫৭১টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ এবং পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মেটা কীওয়ার্ড: বেনাপোল সীমান্ত, বিজিবির অভিযান, মাদকদ্রব্য জব্দ, চোরাচালান পণ্য, যশোর ৪৯ বিজিবি, বেনাপোল সংবাদ
মেটা ডিসক্রিপশন: বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদ, গাঁজা, সিরাপ, শাড়ি ও প্রসাধনসামগ্রীসহ ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।