৪০ দিনের শিশুকে রেখে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তমা, জরুরি অপারেশনে সহায়তার আবেদন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ওকড়াবাড়ির সনাতনী নারী তমা রায় ৪০ দিনের শিশুসন্তানকে রেখে জীবন-মরণ সংকটে রয়েছেন। সন্তান প্রসবের পর আকস্মিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তমার মস্তিষ্কে রক্ত জমাট (ব্রেন হেমোরেজ) হয়েছে। চিকিৎসকরা দ্রুত জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সময়মতো অপারেশন করা না গেলে তাকে বাঁচানো কঠিন হতে পারে বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে মাত্র ৪০ দিনের শিশুটি মায়ের অপেক্ষায় রয়েছে। তমার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।

তাই মানবিক দিক বিবেচনায় সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও হৃদয়বান মানুষের কাছে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবার। সবার সহযোগিতায় একটি দুধের শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা তাদের।

সহায়তার জন্য:
নগদ: ০১৭৬৭০৩৪২৭৫
বিকাশ: ০১৭৮৩০৩১৫২৭
যোগাযোগ: ০১৭৮৩০৩১৫২৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *