নরসিংদীর জেল পালানো ১৬৬ বন্দির নথি নেই: কারা মহাপরিদর্শক

নরসিংদী জেল পালানো ১৬৬ জন বন্দির নথি নেই কারা অধিদপ্তরের কাছে নেই। এ ছাড়া পালানো ৯ জঙ্গির ৩ জন এখনও গ্রেপ্তার হয়নি। আজ মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর পালানো ৬৯০ বন্দি এখনো পলাতক। কারা মহাপরিদর্শক জানান, দেশের ৭৫টি কারাগারে ৯৮ হাজার বন্দি আছে। যা ধারণক্ষমতার দ্বিগুণ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নরসিংদী কারাগার থেকে ৯ জঙ্গি পালিয়েছিল, যার মধ্যে এখনও পলাতক ৩ জন। সেখান থেকে গায়েব ১৬৬ বন্দির নথিও।

কারা মহাপরিদর্শক বলেন, ধারণক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। কিছু দুর্বলতা থাকায় সাধারণ আসামিরা হয়তো জঙ্গিদের সংস্পর্শে এসেছে। তবে সেটি চেষ্টা করা হচ্ছে তাদের আলাদা রাখার।

কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলছেন এটি স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, এই প্রবণতা এখন কমে আসছে। তাদেরকে অতিরিক্ত কোনো সুবিধাও দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *