যশোরের সীমান্তসংলগ্ন পুটখালী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) ভোরে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা ওই সীমান্ত এলাকায় এক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করা সম্ভব হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে চোরাচালানি মালামাল ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত অঞ্চলে মাদক ও যেকোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।