বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর বিওপির সদস্যরা বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এই ভারতীয় নেশাজাতীয় সিরাপগুলো উদ্ধার করে।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক ও অন্যান্য যেকোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর ও সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *