যশোরের শার্শায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার।
শনিবার (৮ আগস্ট) রাত এগোরাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার শার্শা বাজারের জনৈক কাজী সবুর এর ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে অজ্ঞাতনামা এক আসামীর ফেলে যাওয়া একটি কফি ও কালো রংয়ের কাঁধে ঝুলানো ব্যাগ তল্লাশীকালে উক্ত ব্যাগের মধ্যে হতে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা জব্দতালিকা মূলে উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।অজ্ঞাতনামা আসামীর নাম ঠিকানা সংগ্রহ পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।