মুন্সিগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১১ যাত্রী নিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদিখান-মুন্সিগঞ্জ সড়কের কুসুমপুর বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মুন্সিগঞ্জের বজ্রযোগীনি এলাকা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

এতে বিদেশগামী দুবাই প্রবাসী মোহাম্মদ লিটনের স্ত্রী মমতাজ বেগম পানিতে ডুবে গিয়ে নিহত হন। 

এদিকে দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিক স্থানীয়রা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় মাইক্রোবাসের ১০ যাত্রী জীবিত উদ্ধার হলেও ওই নারী নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে মমতাজের লাশ উদ্ধার করেন।
 

এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাইক্রোবাসে ১১ জন যাত্রীর মধ্যে ১০ জন জীবিত উদ্ধার হয়েছে। তাদের উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *