চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার দেহবাশেষ কবর থেকে তৃতীয়বার উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। পাশাপাশি দেহবাশেষ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেন।

প্রসঙ্গত, সালমান শাহ ঢাকার ইস্কাটনে তার ফ্ল্যাটে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর পর পিতা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন। কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি। এরপর একাধিক তদন্তে হত্যার অভিযোগটি নাকচ করা হয়। বরং বলা হয়, তিনি আত্মহত্যা করেন। তবে সালমান শাহর পরিবার বারবার তাতে আপত্তি তুলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *