ভোটের লড়াইয়ে জিতে বিসিবি পরিচালক যশোরের শান্তনু ইসলাম সুমিত

পরিচালক নির্বাচিত হয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।

পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন আজই, যেখানে সর্বোচ্চ ভোট পাওয়া তামিম ইকবালের নামই সভাপতি পদের দৌড়ে সবার শীর্ষে রয়েছে।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (ঢাকা), আব্দুল কাইয়ুম চৌধুরি (সিলেট), মীর শাকরুল আলম সীমান্ত (রাজশাহী), মির্জা ফয়সল আমীন (রংপুর), মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন (চট্টগ্রাম), শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন (খুলনা) এবং মিজানুর রহমান (বরিশাল)।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব): তামিম ইকবাল (৭৩ ভোট), সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২), ইশরাফিল খসরু (৭২), মাসুদুজ্জামান (৭০), ইয়াসির ফয়সাল (৬৮), ফাহিম সিনহা (৬৬), শানিয়ান তানিম (৬৬), আসিফ রাব্বানী (৬৪), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩), ড. শামীম (৪১) ও সাকেফ আহমেদ সালাম।

ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা/সাবেক ক্রিকেটার): সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত: শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *