নিউজ ডেস্ক ।।
নিজস্ব প্রতিবেদকঃ কৃষ্ণ মোহন রায়
গীতার আলোয় আলোকিত হোক জীবন এই শ্লোগান কে সামনে রেখে তরুণ প্রজন্মের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ, নৈতিক মূল্যবোধ ও শুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতাপাঠের চর্চা বিস্তারের লক্ষ্যে গীতা অনুরাগী কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী “বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতা প্রশিক্ষণ কর্মশালা”-র প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত।
অনুষ্ঠানটি শ্রীশ্রী গৌরী শংকর গোসলা সোসাইটিতে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কাব্যতীর্থ, অনলাইন গীতা প্রশিক্ষক এবং গীতা প্রচার ফাউন্ডেশনের নীতিনির্ধারণী সভাপতি ও ইন্সট্রাক্টর শ্রী জীবন চন্দ্র বর্মন। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ, স্বরপ্রয়োগ, ছন্দ, শব্দশুদ্ধতা এবং অর্থবোধক গীতাপাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ চলাকালে গীতার শ্লোকসমূহ যথাযথ উচ্চারণে পাঠের গুরুত্ব, গীতার আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার প্রাসঙ্গিকতা এবং ব্যক্তিজীবনে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গভীর আগ্রহ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, গীতার জ্ঞান, আদর্শ ও মানবিক মূল্যবোধকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কর্মশালার আয়োজনে রয়েছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখা, পঞ্চপাণ্ডব ফাউন্ডেশন-বাংলাদেশ, গীতা প্রচার ফাউন্ডেশন এবং গুরুকুল গীতা শিক্ষা কার্যক্রম, লালমনিরহাট।
গীতার আলোয় আলোকিত হোক তরুণ প্রজন্মের মনন, চরিত্র ও জীবনবোধ—এই প্রত্যাশায় কর্মশালার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
গীতার আলো ঘরে ঘরে জ্বালো, গীতার আলোয় জীবন গড়ি মানব জীবন ধন্য করি
