গাইবান্ধার বোনারপাড়ায় শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টায় মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!

গাইবান্ধা প্রতিনিধি:

৫ জুন শুক্রবার সকাল অনুমান ১০টায় রবিউল ইসলাম নামের জনৈক শিক্ষককে মাদ্রাসার একজন ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এলাকাবাসী গণধোলাই দিয়ে সাঘাটা থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।

সাঘাটা উপজেলার বোনারপাড়ার জামিয়া কওমি দারুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে বলাৎকারের চেষ্টার এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে ওই তরুণকে জোরাজুরি করছিলেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয়দের নজরে এলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন।

‎স্থানীয়রা জানান, রবিউল ইসলাম প্রায় এক মাস আগে মাদ্রাসাটিতে চাকরিতে যোগ দেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

‎মাদ্রাসাটি সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বোনারপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার রতন মিয়া জানান, ঘটনাটি শোনার পরে আমি ঘটনা স্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশে দেয়ার ব্যবস্থা করি৷

‎সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন,অভিযুক্ত ব্যক্তিকে এলাকাবাসী আটকে রেখেছিল। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *