শোরের শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর হাসান জয় (২২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক জয় শার্শা উপজেলার সালতা গ্রামের নাহিদ শেখের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ১১টার দিকে শার্শা উপজেলার সালতা এলাকার সম্রাট হোসেনের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *