ফেসবুক আইডি হ্যাকের জেরে খুন, প্রাণ হারাল ছোট ভাই

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি হ্যাক হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মেটাতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই   (৩০) নিহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড উদয়পাথর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল ও অভিযুক্ত বড় ভাই জাফর উভয়েই স্থানীয় ইলিয়াস কোম্পানির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বড় ভাই জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়া নিয়ে স্থানীয় শাহজাহান নামের এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা চলছিল। এ সময় পরিস্থিতি শান্ত করতে ছোট ভাই জয়নাল এগিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে জাফর তার ছোট ভাইয়ের ওপর চড়াও হন। একপর্যায়ে জাফর ধারালো ছুরি দিয়ে জয়নালকে আঘাত করেন। এতে জয়নাল ঘটনাস্থলেই প্রাণ হারান।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, ফেসবুক আইডির বিষয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। অভিযুক্ত জাফরকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *