যশোরে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

যশোর শহরের ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় বোমা সদৃশ একটি বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো— যশোর সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার বাসিন্দা রাজিব খানের ছেলে রেজওয়ান (৭), ও ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে কামগাজী পুকুরের পাশে খেলাধুলা করার সময় হঠাৎ বোমা সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে দুই শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে তারা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *