ভাঙ্গায় ঈদের জামাত ও কোরবানির মাংস ভাগাভাগি কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩৫

ফরিদপুরের ভাঙ্গায় ঈদের নামাজ ও মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কামরুল মোল্লা ও আবুবক্কার মুন্সি সমর্থিত দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঈদের নামাজ চলাকালে সেই বিরোধ নতুন করে উত্তেজনায় রূপ নেয়। পরে মাংস ভাগাভাগি নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, মো. জাকির হোসেন (৪২), আমির হোসেন (৪০), জামাল মোল্লা (৪৩), মান্নান মোল্লা (৫৫), রুবেল মিয়া (৩০), ইলিয়াস শেখ (৩০), সুজন মিয়া (২৮), আসাদ মোল্লা (৩৫), সম্রাট মোল্লা (৪০), হেনা বেগম (৫০), জাহিদ শেখ (৪৫), জালাল মোল্লা (৪০), তুহিন মিয়া (৩২), বাহার মিয়া (১৯), কুয়েত শেখ (৪৬), রাজু শেখ (২৫), রুবেল শেখ (৩৪), হাফিজুল (৪০), আলামিন (৩০), মুন্নু মাতুব্বর (৫০), সিরাজুল মাতুব্বর (৩৫), বাইজিত মাতুব্বর (৪৬), রেজাউল (৩২), ফারুক মাতুব্বর (৩৫), পান্নু মাতুব্বর (৪২), সোহাগ মাতুব্বর (৮০), সেন্টু মাতুব্বর (৪৫), চেহারুন বেগম-সহ (৬৫) আরও অনেকে।

মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *