গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ২০

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) জেলার বেতগ্রাম এলাকায় দোলা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেলের এবং তিনজন বাসের যাত্রী বলে জানা গেছে।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *