আম কুড়াতে যাওয়া শিশুকে বলাৎকার —কারাগারে বৃদ্ধ

কুষ্টিয়ার কুমারখালীতে আম কুড়াতে যাওয়া ১০ বছরের এক শিশুকে বলাৎকারের মামলায় ওয়াহেদ আলী নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ মে) গভীর রাতে উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি মো. ওয়াহেদ আলী উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা ও ওই এলাকার একটি আমবাগানের কেয়ারটেকার।

পুলিশ জানায়, রোববার সকালে ওই শিশুটি মাঠের একটি বাগানে আম কুড়াতে গেলে কেয়ারটেকার ওয়াহেদ তাকে জোরপূর্বক মুখচেপে ধরে বলাৎকার করে। পরে শিশুটি বা ড়িতে গিয়ে তার মাকে বিস্তারিত বললে স্থানীয় মাতব্বররা সালিশে মিটমাট করার প্রস্তুতি নেয়। এরপর ঘটনাটি পুলিশের নজরে আসলে শিশুটির বাবা সোমবার রাতে কুমারখালী থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় ওই দিন গভীর রাতে আসামি ওয়াহেদকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী বলেন, মাঠে ছাগল চড়াতে গেলে আসামি তার ছেলের মুখ চেপে ধরে বলাৎকার করে। এমন ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে। সেজন্য আসামির উপযুক্ত শাস্তি চেয়ে থানায় মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, এ ধরণের ঘটনায় গ্রাম্য সালিশ বসানোর কোনো সুযোগ নেই। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন হয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *