যশোরের চৌগাছায় উইনসেরেক্স সিরাপ ও নগদ টাকাসহ আটক ১

যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে ৪১ বোতল ভারতীয় উইনসেরেক্স (Wincerex) কফ সিরাপ ও নগদ ৮০ হাজার টাকাসহ শাহিন আলম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২৪ মে) রাত ২টার দিকে উপজেলার ইন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শাহিন আলম উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের নবিছদ্দীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে শাহিন আলমকে তার বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪১ বোতল ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকাও জব্দ করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *