রিতা মজুমদার হত্যার রহস্য উন্মোচন, দুই আসামি গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে হিন্দু গৃহবধূ রিতা মজুমদারকে গ*লা কে*টে হ*ত্যা*র ঘটনায়
একই উপজেলার মমিনহাটা পূর্বপাড়ার ফরিদ প্রামানিকের ছেলে শাওন মিয়া (২০) এবং একই এলাকার মোকলেছের ছেলে আনোয়ার হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি বিক্রির টাকা লু*টে*র উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হ*ত্যা*কা*ণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, রিতা মজুমদারের হ*ত্যা*কা*ণ্ডে*র ঘটনায় গাবতলী থানা-পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গত পরশু শনিবার রাতে শাওন মিয়াকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে শাওন হ*ত্যা*কা*ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আনোয়ার হোসেনের নাম প্রকাশ করে। পরে অভিযান চালিয়ে আনোয়ারকেও গ্রেপ্তার করা হয়। হ*ত্যা পরিকল্পনার অংশ হিসেবে আনোয়ার স্থানীয় বাজার থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র কিনে আনে। ঘটনার দিন রাতে রিতা মজুমদার ও তাঁর স্বামী বাড়ির বাইরে ধান ও খড় তোলার কাজে গেলে দুই আসামি গোপনে বাড়িতে প্রবেশ করে। পরে তারা গরুর খাবার রাখার ঘরে লুকিয়ে থাকে।
রাত গভীর হলে এবং পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর রাত সোয়া ১২টার দিকে শাওন দরজায় ধাক্কা দেয়। শব্দ পেয়ে রিতা মজুমদার টর্চলাইট হাতে বাইরে বের হন। এ সময় তিনি আনোয়ারকে চিনে ফেলেন রিতা মজুমদার।
ধরা পড়ে যাওয়ার আতঙ্কে আনোয়ার তাঁর হাতে থাকা দেশীয় ধা*রা*লো অ*স্ত্র দিয়ে রিতা মজুমদারের গ*লা*য় কো*প দেয়। এতে অতিরিক্ত র*ক্ত*ক্ষ*র*ণে ঘটনাস্থলেই তাঁর মৃ*ত্যু হয়।
উল্লেখ্য, আসামিদের কাছ থেকে হ*ত্যা*র সময় পরিহিত পোশাক, ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *