কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *