পবিত্র ঈদকে সামনে রেখে যশোরে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেছে নবান্ন সমাজ কল্যাণ সংস্থা।
সোমবার যশোর সদর উপজেলার নিউমার্কেট বেলতলা এলাকায় সংস্থাটির কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নিম্নআয়ের ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই ও চিনি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও নতুন সকালের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এম আইউব।
এছাড়াও উপস্থিত ছিলেন নবান্ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল কালাম, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ লিটন, সহ-সভাপতি যোগেশ চন্দ্র দত্ত, চৌধুরী আশরাফুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সুফিয়া বেগম, ফয়সাল হক এবং এস এম শফি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে নবান্ন সমাজ কল্যাণ সংস্থা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
