শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও সমাবেশ

শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়া দিয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের আটক করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানো হলেও দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকলকে সচেতন হতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং বিচার নিশ্চিতের দাবিতে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *