যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে জখম

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। আহত গৃহবধূ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী যশোর সদর উপজেলার, আরবপুর ইউনিয়নের, বড় ভেকুটিয়া গ্রামের মামুন (৩৫)। জানা যায়, মামুনের হাতে থাকা দা দিয়ে তার স্ত্রী শারমিন আক্তার লিপি (৩৩)-এর ডান হাতের ডানায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত কাটা জখম হন।

পরবর্তীতে বাড়ির অন্যান্য সদস্যরা আহত অবস্থায় শারমিন আক্তার লিপিকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *