যশোরের শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী আটক

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক নারী হলেন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আবুল কাশেমের মেয়ে আর্জিনা খাতুন (২৭)।

সোমবার (১৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে তুলি সিনেমা হলের পিছনে প্রায় ২০০ গজ দূরে জনৈক জয়নালের মালিকানাধীন বাড়ির সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আটক আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *