যশোরে ছাত্রাবাস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি মেস থেকে ইব্রাহিম খলিল রিপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রববার বিকেল ৫টার দিকে মশিউর রহমান সড়কের কদমতলা মোড়ে অবস্থিত ‘স্বপ্ন বিলাস’ নামের একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খলিল রিপনের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার মৌসুমি আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ বছর আগে তিনি চট্টগ্রামের স্থায়ী বাসা ছেড়ে যশোরে চলে আসেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। যশোরে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন বলে পরিচয় দিতেন তিনি। গত এক বছর ধরে কদমতলা মোড়ের ‘স্বপ্ন বিলাস’ মেসে একটি সিঙ্গেল রুম ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, শারীরিক অসুস্থতার কারণে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা জানালা খুলে মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *