সাগরিকা ফ্লাইওভারে মিলল ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মর্মান্তিক এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া।
নিহত তরুণের নাম কাউসার আহমেদ। তিনি আকবরশাহ এলাকার বাসিন্দা এবং স্থানীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক সংশ্লিষ্টতার জেরে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *