যশোরে মধ্যরাতে ২ যুবককে কুপিয়ে জখম

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর
যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে গাছি দা দিয়ে কুপিয়ে দুই যুবককে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানাধীন আরএন রোড জোড়াকুটির এলাকায় খোরশেদ আলম ডাক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আরএন রোড এলাকার বাসিন্দা হারুন খানের ছেলে সোহাগ হোসেন (৩৮) এবং আজিজের ছেলে বাবু (২৮)।

আহতরা জানান , পূর্ব বিরোধের জেরে কোতোয়ালি থানার বিলপাড়া এলাকার মৃত হাসানের ছেলে নিপু (৩২) ও আকবরের মোড় এলাকার অজ্ঞাত ব্যক্তির ছেলে ডুবার (২৫) ধারালো গাছি দা দিয়ে সোহাগ ও বাবুর ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের দুইজনের বাম হাতের কব্জির উপরে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *