হাতিয়ায় হিন্দু মহিলার বাড়িতে ভয়াবহ ডা/কাতি, দুল ছিনিয়ে নিতে কান কে/টে নিল দু/র্বৃত্ত/রা। –বিস্তারিত কমেন্টে

নোয়াখালীর হাতিয়ায় এক হিন্দু মহিলার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা শুধু লুটপাট করেই থেমে থাকেনি, বরং স্বর্ণের দুল ছিনিয়ে নিতে বৃদ্ধার কান কেটে নেওয়ার মতো নৃশংসতা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং চরঈশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রহনা মার্কেটের উত্তর পাশে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত টটি বালা দাসের বসতঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করতে শুরু করে। এসময় বৃদ্ধা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তার ওপর হামলে পড়ে। কানের দুল খুলতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে তার কান কেটে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনবসতিপূর্ণ এলাকায় এমন ভয়াবহ হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি ডাকাতির ঘটনা নয়, বরং সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার মতো পাশবিক অপরাধ।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চরঈশ্বরবাসী। একইসঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *