রাতে রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে মঙ্গলবার রাতে অন্তত ছয়টি স্থানে ককটেলের বিস্ফোরণ হয়েছে। এছাড়া শ্যামলী ও মিরপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বনানী, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল, বাড্ডা, শ্যামলী ও মহাখালী বাস স্ট্যান্ড এলাকাসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এর মধ্যে, সরকারি তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে পুলিশে দেয় শিক্ষার্থীরা।

এদিকে, মঙ্গলবার মধ্যরাতে জাতীয় চিড়িয়াখানার সামনে পার্কিং করা চিড়িয়াখানা সিটি পরিবহন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে শেরেবাংলা নগর থানা এলাকায় ঠিকানা পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও নজরদারি করছে ঢাকা মহানগর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *