প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।

যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় এক মাদরাসাছাত্রকে প্রলোভনে ফেলে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে সেলিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে যায় , মণিহার সিনেমা হলের বিপরীতে খুলনা বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি মাদরাসার হিফজ বিভাগের এক ছাত্রর সঙ্গে গত ৫ মে পরিচিত হন সেলিম হোসেন। অভিযোগ রয়েছে, সেদিন বিকেলে তিনি মাদরাসার সামনে এসে নানা কৌশলে শিশুটিকে পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে বলাৎকার করেন।

ঘটনার পর ভয় ও আতঙ্কে ভুক্তভোগী কাউকে বিষয়টি জানায়নি । তবে গত ৮ মে রাতে সেলিম আবারও একই ধরনের অপকর্মের চেষ্টা করলে ছাত্রটির সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনার বিষয়ে জানতে পারেন এবং অভিযুক্তকে আটক করে কোতোয়ালী মডেল থানায় নিয়ে যান।

পরে মাদরাসা পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানিয়েছেন, ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *