খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর

খুলনায় বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ৮টার সময় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে জালমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক এসে অতর্কিত আজিজুলকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। অপর একটি সূত্রে জানা যায়, গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের গলার ডান পাশে এবং পিঠে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল একটি নির্জন জায়গা। তারা আজিজুলকে অন্যস্থান থেকে তুলে এখানে এনে হত্যা করেছে। নিহত আজিজুলের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা কোন্দলের কারণেই তাকে অন্য স্থান থেকে তুলে এনে এখানে হত্যা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *