মান্দায় ক্লিনিক চত্বর থেকে অজ্ঞাতপরিচয় হিন্দু নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় একটি ক্লিনিকের চত্বর থেকে অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী এক হিন্দু নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে মান্দা উপজেলা মেডিকেল মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চত্বরে বসার স্থানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

সকালে মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আশপাশের লোকজন ভিড় জমান। স্থানীয়রা জানান, নিহত নারী এই এলাকার বাসিন্দা নন। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল ও পরিচয় শনাক্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করবে বলে আশা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *