বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভার
বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।
বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ, অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সীমান্ত ব্যবস্থাপনায় দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধিরা গঠনমূলক মতবিনিময় করেন।
বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন, বৈঠকে অনুষ্ঠিত আলোচনা ও গৃহীত সিদ্ধান্ত দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এ বৈঠক মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে শেষ হয়।
তের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আঞ্চলিক পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।