পদ্মা-যমুনায় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মা ইলিশের নিরাপদ প্রজনন ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মানিকগঞ্জের পদ্মা-যমুনা নদীতে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।

অভিযান শেষে জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা মা ইলিশ স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার নেতৃত্বে অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, নৌ-পুলিশ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন।

জাতীয় সম্পদ ইলিশের সুরক্ষা ও নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *