বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ভাইপো রাকিব আটক

প্রতিনিধি: স্বরূপ বিশ্বাস যশোর।

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৭ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে তাকে আটক করা হয়। রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ডিবির এসআই অলোক কুমার দে।

ডিবি জানায়, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক ও চাঁদাবাজিসহ ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া আলমগীর হত্যা মামলার আসামিদের জবানবন্দিতে ভাইপো রাকিবের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে।

বর্তমানে তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *