ভারতের স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন

ভারতের নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন নর্থ ব্লকের ছাদে মেরামতের কাজ করার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিস দ্রুত ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পাঠায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভি ও টাইমস নাউ-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রের বরাতে জানা যায়, সকাল ১১টা ১০ মিনিটে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরবর্তীতে জানা যায় ভবনের ভেতরে ভেতরের অংশ ভেঙে ফেলা এবং ছাদে এসি বয়লারে ঝালাইয়ের কাজ চলার সময় শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, ‘নর্থ ব্লকের ছাদে বসানো একটি এসি বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলার সময় একটি এসি বয়লারে আকস্মিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *