হবিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার আমানুল্লাহপুর গ্রামে নিজ বসতঘর থেকে সুজন ওরফে সুজল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর ছেলে।‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সুজনের এক ভাই তাঁকে খুঁজতে বাড়িতে যান। এ সময় ঘরের ভেতরে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।।‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।‎ওসি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে সুজনের মাদকাসক্তির বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *