রাজশাহীতে টাকা ভাঙতি ও মাদকসেবনে বাধা দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজশাহীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় টাকা ভাঙতি না দেওয়া ও মাদকসেবনে বাধা দেওয়ার জেরে আবদুল বারী (৪০) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় মুদি দোকানি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় টাকা ভাঙতি দেওয়া এবং মাদকসেবনের প্রতিবাদ করাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আবদুল বারীর বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে এর জের ধরে গভীর রাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে তাঁর দোকানে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা দোকানে আগুন ধরিয়ে দেয়। পরে দোকান থেকে বের হওয়ার সময় আবদুল বারীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *