ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার

নিজস্ব প্রতিবেদক

শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে বিভিন্ন তথ্য ও দাবি নিয়ে সৃষ্ট বিভ্রান্তির প্রেক্ষাপটে শিগগিরই ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে কখনো কোনো ব্যক্তি বা সংগঠনকে লক্ষ্য করে বক্তব্য দেন না এবং ভবিষ্যতেও দেবেন না। তবে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় সেগুলো পরিষ্কার করার প্রয়োজন অনুভব করছেন।

তার দাবি, সম্প্রতি দেশে ও বিদেশে শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে বিভিন্ন বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। বিশেষ করে তাঁর মামলার দায়িত্ব এবং তাঁর মায়ের দেখভাল ও ব্যয়ভার কে বহন করছেন—এ বিষয়ে বিভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন দাবি করছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারতেও কয়েকজন ব্যক্তি এ বিষয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে।

বক্তার ভাষ্য অনুযায়ী, শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলার দায়িত্ব বাংলাদেশে কারা পালন করছেন, তাঁর মাকে কারা সহযোগিতা করছেন এবং কারা তাঁর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন—এসব বিষয়ে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

তিনি বলেন, সঠিক তথ্য প্রকাশ না হলে বিভিন্ন পক্ষ নিজ নিজ অবস্থান থেকে ভিন্ন ভিন্ন দাবি করতে থাকবে, যা বিভ্রান্তি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এ কারণে খুব শিগগিরই একটি ফেসবুক লাইভের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন বলে জানান তিনি। একই সঙ্গে সবাইকে ধৈর্যসহকারে বক্তব্য শোনার এবং প্রকৃত তথ্য যাচাই করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *