মঠবাড়িয়ায় শিক্ষক মনোজ স্যারের বাড়িতে ডাকাতির অভিযোগ, সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী কুলুপাড়া এলাকায় সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীমান মনোজ স্যারের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে সংঘবদ্ধ একটি দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের নির্যাতন করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল গভীর রাতে বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয়রাও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *