খাজুরায় ট্রাফিক পুলিশের অভিযানে ২০ মোটরসাইকেল জব্দ

যশোরের খাজুরা তেল পাম্প এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ২০টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। অভিযানে বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, হেলমেট ছাড়া চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং মাদক সেবনের অভিযোগে একাধিক চালককে আইনের আওতায় আনা হয়।

সার্জেন্ট টিএসআই আইয়ুবের নেতৃত্বে পরিচালিত এই আকস্মিক অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের কঠোর অবস্থানকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

সার্জেন্ট টিএসআই আইয়ুব বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *