যশোরে প্রভাষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

যশোরের ফতেপুর ইউনিয়নের হামিদপুর দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শক্রতার জেরে যশোর কলেজের আইসিটি বিভাগের প্রভাষক বাবুল আহমেদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার হামিদপুর দক্ষিণপাড়ার বাসিন্দা বাবুল কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

ভুক্তভোগীর দাবি, জমি জমার বিষয় নিয়ে স্থানীয় আনোয়ারের সাথে শক্রতা চলছিলো। বুধবার রাত ৯টার দিকে স্থানীয় শরিফুলের চায়ের দোকানের সামনে দুইটি প্রাইভেটকার ও ৭-৮টি মোটরসাইকেলে ১৫ থেকে ২০ জনের একটি দল সন্ত্রাসী ঘটনাস্থলে আসে। এ সময় আনোয়ার হোসেন ও তার ছেলে আকাশের নেতৃত্বে তারা আকস্মিকভাবে হামলা ও মারধর শুরু করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *